এমন পরিবর্তনের সিদ্ধান্ত দলকে স্বার্থপর করে তুলতে পারে: রমিজ
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন এনেছে। সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর পাশাপাশি দুই কোচকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তে বিস্মিত সাবেক অধিনায়ক রমিজ রাজা। তার মতে, এমন পদক্ষেপ পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তিকে আরও প্রশ্নের মুখে ফেলছে।