পাকিস্তানের হয়ে কাজ করতে ‘ভয় পান’ মুশতাক
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। মাঠের ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছে নানা সিদ্ধান্ত ও অস্থিরতা। এমন পরিস্থিতিতে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হয়ে দেশের ক্রিকেটে অবদান রাখতে আগ্রহী সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) সম্মান ও চাকরির নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে তার।