আইপিএল ফাইনালের আমন্ত্রণ পেলেন পিসিবি সভাপতি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভিকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল দেখার অমন্ত্রণ জানানো হয়েছে। কাছাকাছি সময়ে ভারতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় অংশগ্রহণের আমন্ত্রণের পাশাপাশি আইপিএল ফাইনালের এই আমন্ত্রণ পেয়েছেন পিসিবি সভাপতি।