আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন স্টার্লিং
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পল স্টার্লিং। বৃহস্পতিবার ১৯ মার্চ নিজের এই সিদ্ধান্তের কথা জানান আয়ারল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটার। ধারণা করা হচ্ছে কদিন আগেই শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।