অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন তালহা জুবায়ের
গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ছেন শন টেইট। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই নতুন গুঞ্জন তালহা জুবায়েরকে অস্ট্রেলিয়া সিরিজের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।