সিরিজ নির্ধারণী টেস্টের আগে বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে
ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ২৫ জুন শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তারকা পেসার ম্যাট হেনরি ও অলরাউন্ডার গ্লেন ফিলিপস।