রাজস্থানের হয়ে সবচেয়ে বেশি রান, তবুও বৈভবে মন ভরেনি সাঙ্গাকারার
চলতি আসরে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই নিজের ব্যাটে দলকে বেশ কয়েকটি ম্যাচে ভালো শুরু এনে দিয়েছেন তিনি। একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিও এসেছে তার ব্যাট থেকে। তবুও তরুণ এই ব্যাটারকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা।