পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট করলেন ব্রাদার্সের ক্রিকেটাররা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) কয়েকটি রাউন্ড পেরিয়ে গেলেও এখনো পারিশ্রমিক পাননি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। এমন অবস্থায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছেন তারা। ফলে ওয়াকভার পেয়েছে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক।