পিসিবির কেন্দ্রীয় চুক্তির কাঠামোতে বড় পরিবর্তন
কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার নতুন এই কাঠামো ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সাদা বলের প্রধান কোচ মাইক হেসন, জাতীয় দলের নির্বাচক ও হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।