টেস্ট চ্যাম্পিয়নশিপে যোগ হচ্ছে ৩ দল, বড় পরিবর্তনের পথে আইসিসি
টেস্ট ক্রিকেটের পরিসর বাড়াতে বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে আইসিসি। বর্তমান ৯ দলের বদলে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে খেলতে পারে ১২ দল। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে যুক্ত করে টেস্টের বিশ্বকাপখ্যাত এই প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করার আলোচনা চলছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গও জানিয়েছেন, ১২ দল নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা খুব শিঘ্রই আলোর মুখ দেখতে চলেছে।