ডিপিএলে থাকছে না রেলিগেশন লিগ, কমল ৩ ম্যাচ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হওয়ার কথা ৪ মে থেকে। যদিও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম)। বিসিবির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল এবার একক লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগ।