সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমি ফাইনালে বাংলাদেশ
বোলারদের দাপটে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১০৩ রান করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে ৬৯ রানে আটকে দিয়ে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।