এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা

নারী এশিয়া কাপ
আইসিসি
আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি প্রকাশ না করায় পরোক্ষণেই সেটি ডিলিট করে দেয় তারা। সেই ঘটনার কয়েকদিন পর অবশেষে নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এসিসি।

আগামী ২৮ আগষ্ট পর্দা উঠবে নারী এশিয়া কাপের ষষ্ঠ আসরের। ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রাখা হয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে। বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচ খেলবে ৩১ আগষ্ট।

নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। গ্রুপে বাংলাদেশকে সবচেয়ে কঠিন ম্যাচটা খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৬ সেপ্টেম্বর একই মাঠে ম্যাচটা হবে রাত সাড়ে টায়। একই সময়ে ৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছে হংকং এবং থাইল্যান্ডকে।

২৮ আগষ্ট থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে নারী এশিয়া কাপ। ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে ৫ সেপ্টেম্বর। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্স আপের সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্স আপ।

নারী এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি:

তারিখম্যাচভেন্যু
৩১ আগষ্টবাংলাদেশ-ইন্দোনেশিয়াদুবাই
৬ সেপ্টেম্বরবাংলাদেশ-শ্রীলঙ্কাদুবাই
৮ সেপ্টেম্বরবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতদুবাই

*সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়

আরো পড়ুন: