দূরের চিন্তা না করে নতুন চক্রে ভালো শুরুর আশায় বাংলাদেশ
‘এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা) তো অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি এখনই চিন্তা করি, তাহলে বোকামি হবে, আমার কাছে মনে হয়।’ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন থাকলেও মাটিতেই পা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে বাংলাদেশের টেস্ট অধিনায়কের কথায় সেটা স্পষ্ট অনেকটাই। মিরপুরে সেদিনই বাঁহাতি ব্যাটার নিশ্চিত করেছিলেন, ছোট ছোট লক্ষ্যে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটকে সবার কাছে পৌঁছাতে দিতেই ২০১৯ সালে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।