সোহান-সাব্বিরের সেঞ্চুরি মিসের আক্ষেপ, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ালো রাজশাহী
আগের দিনের ৪৬৩ রানের সঙ্গে আরও ২১ রান যোগ করে ৪৮৪ রানে অল আউট হয়েছে খুলনা। এর ফলে তাদের লিড দাঁড়ায় ৩৬৫ রানের। প্রথম ইনিংসে শেখ মেহেদীর ঘূর্ণিতে মাত্র ১১৯ রানে অল আউট হয়ে যাওয়া রাজশাহী বিভাগ ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ইনিংসে। তারা ৩ উইকেটে ৩০০ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে।