আগামী আইপিএলে ফিরবেন ধোনি, আশাবাদী চেন্নাই
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ২০২৬ মৌসুমে চোটের কারণে পুরো আসরেই মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারে এই প্রথম একটিও ম্যাচ খেলেননি ধোনি।
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ২০২৬ মৌসুমে চোটের কারণে পুরো আসরেই মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারে এই প্রথম একটিও ম্যাচ খেলেননি ধোনি।
২০২৩ সালে চ্যাম্পিয়ন হবার পর আর প্লে অফে পৌঁছাতে পারেনি চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে শেষ করতে হয়েছিল টেবিলের একেবারে তলানিতে থেকে। এ মৌসুমেও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা। আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন দুর্দশায় হতাশ দলটির সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সাবেক ভারতীয় স্পিনার মনে করেন, দলটির সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফর্মুলায় বর্তমান চেন্নাই দলের সাফল্য পাওয়া সম্ভব নয়।এবারের আইপিএলে হতাশাজনক মৌসুমের পর চেন্নাইয়ের দল গঠন ও খেলার ধরনে বড় ধরনের পরিবর্তন আনার পরামর্শ তার।
গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের মধ্য দিয়ে চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের যাত্রা থামার পর মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে। পুরো মৌসুমে একটি ম্যাচেও মাঠে নামেননি ধোনি। তাই আগামী আসরে তাকে হলুদ জার্সিতে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
আইপিএলের চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কথা ছিল নুয়ান থুশারার। তবে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে না পারায় ডানহাতি পেসারকে অনাপত্তি পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফলে দল পেয়েও ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের চলতি মৌসুমে খেলা হচ্ছে না তার। থুশারার বদলি হিসেবে ইংল্যান্ডের রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে বেঙ্গালুরু।
আইপিএলের চলতি আসরে চোট যেন পিছু ছাড়ছে না চেন্নাই সুপার কিংসের। চোটে পড়ে এবার দেশে ফিরলেন জেমি ওভারটন। ইংল্যান্ডের ডানহাতি পেসারের বদলি হিসেবে ডিয়ান ফরেস্টারকে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
চেন্নাই সুপার কিংসের চলতি আসর যেন চোটের দুর্ভাগ্যেই ভরা। যখন দলটি ছন্দ খুঁজে গুরুত্বপূর্ণ সময়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছিল, তখনই আরও একটি ধাক্কা খেলো তারা। এবার চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দলটির ইংলিশ অলরাউন্ডার জেমি ওভারটন।
আইপিএলের এবারের মৌসুমের আগে ১৮ কোটি রুপির চুক্তিতে রাজস্থান রয়্যালস থেকে ট্রেড হয়ে চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়েছেন সাঞ্জু স্যামসন। অনেকেই ভেবেছিলেন চেন্নাইয়ে রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় অধিনায়ক করা হবে স্যামসনকে। তবে চেন্নাই তাদের পুরনো অধিনায়কের ওপরই আস্থা রেখেছে।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে দলের জয়ে বড় অবদান রাখেন সাঞ্জু স্যামসন। যদিও সেঞ্চুরির খুব কাছে এসেও তা ছুঁতে পারেননি এই ব্যাটার। তবে জাতীয় দলের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন তিনি।
অভিষেকের মাত্র একদিন পরই চেন্নাই সুপার কিংসের বোলিং অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষ এবারের আসর থেকে ছিটকে গেছেন। ডান পায়ে চোট পাওয়ার কারণে তিনি আর খেলতে পারবেন না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। গত শনিবার চেন্নাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন এই চোট পান তিনি।
মহেন্দ্র সিং ধোনিকে এবারের আইপিএলে এখনো মাঠে দেখা যায়নি। মৌসুমের অর্ধেকের বেশি পেরিয়ে গেলেও তার অনুপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন বাড়ছে। শুরুতে ধারণা ছিল, অল্প সময়ের মধ্যেই তিনি দলে ফিরবেন।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৮ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। তবে কোনো ম্যাচেই মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের আগে অনুশীলন করলেও ম্যাচের দিক দলের ডাগআউটে দেখা যায়নি কোনো ম্যাচে। এই বিষয়টি নানা গুঞ্জন চলছে চারিদিকে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।
আইপিএলের এবারের মৌসুমে এখনও মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। আসরের শুরুতে চোটের কারণে বাইরে ছিলেন। ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসের ছন্দ নষ্ট করতে চান না বলেই ধোনি এখনও মাঠে নামছেন না বলে মনে করেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেই ধোনিকে মাঠে দেখা যেতে পারে বলেও অনুমান করেন ধোনির এই দীর্ঘদিনের সতীর্থ।