মিরাজের জোড়া শিকার, তবুও গায়ানার বড় হার
মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে টানা জয় পেয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। তবে প্রথম কোয়ালিফায়ারের আগে চলতি আসরে দ্বিতীয় হারের স্বাদ পেল দলটি। বার্বাডোজের কাছে ছয় উইকেটে হেরেছে মিরাজের দল।
মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে টানা জয় পেয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। তবে প্রথম কোয়ালিফায়ারের আগে চলতি আসরে দ্বিতীয় হারের স্বাদ পেল দলটি। বার্বাডোজের কাছে ছয় উইকেটে হেরেছে মিরাজের দল।
সিপিএলে অভিষেকেই নজর কেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে যেন সেই পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। ফলে সিপিএলে নিজের প্রথম দুই ম্যাচেই মিরাজের শিকার এখন ৭ উইকেট।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। তার সঙ্গে ইমরান তাহিরের ৫ উইকেটের সুবাদে বড় জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
চার ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো। তার সঙ্গে গায়ানার অধিনায়ক ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংসকে চার উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ছাড়ছেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের অলরাউন্ডারের বদলি হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রহমানউল্লাহ গুরবাজের জায়গায় খেলবেন পাকিস্তানের মোহাম্মদ হারিস।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলাকালীন দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের বাকি অংশে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার। দ্রুতই দলের সঙ্গে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরতে পারেন মিরাজ।
আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুই শতাধিক রান এখন প্রায় নিয়মিত ঘটনা। বিশেষ করে কোনো প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ হলে বড় সংগ্রহই প্রত্যাশা করেন সবাই। তবে সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
রংপুরের সামনে গ্লোবাল সুপার লিগের টানা দুইবারের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩২ রানের ব্যবধানে হেরে দ্বিতীয় আসরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নুরুল হাসান সোহানের দলকে। এই ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গায়ানা। জবাবে খেলতে নেমে রংপুরের ইনিংস থেমেছে ১৬৪ রানে।
দুবাই ক্যাপিটালসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার সকালে হোবার্ট হ্যারিকেনসকে চার উইকেটে হারিয়েছে গায়ানা। ৩.৩ ওভার হাতে রেখে পাওয়া জয়েই ফাইনাল নিশ্চিত করেছে গায়ানা।
দারুণ এক জুটি গড়ে উইকেটে জমে বসেছিলেন জনসন চার্লস ও মঈন আলী। মনে হচ্ছিল এই দুজনই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জিতিয়ে মাঠ ছাড়বেন। যদিও তেমনটা হয়নি। চার্লসকে ফিরিয়ে রংপুরকে ম্যাচে রাখেন হারমিত সিং। আরেক ব্যাটার মঈন আলীকে বিদায় করেন তাবরাইজ শামসি।
আগামী ১০ জুলাই গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টকে সামনে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেন্স ও সেন্ট্রাল স্ট্যাগস নিজেদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। তবে এখনও স্কোয়াড ঘোষণা করেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।