ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড
প্রথম ইনিংসে ১৭৯ রানে অল আউট হওয়া আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে থামল ২৩২ রানে। স্টিফেন দোহানি ও লরকান টাকারের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে উন্নতি হলেও হার এড়াতে পারল না আইরিশরা। রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলের সেঞ্চুরির পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকদের ইনিংস ও ৭৯ রানে হারাল নিউজিল্যান্ড।