আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বলে ধুয়ে দিলেন সালাহউদ্দিন
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারার কষ্টে হৃদয় পুড়ছে বাংলাদেশের ক্রিকেটারদের। দলের ২-১ জন ক্রিকেটার মানসিকভাবে খুবই আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে তৎকালীন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের স্পষ্ট দায় দেখছেন এই কোচ।