‘অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ধুলোয় মিশিয়ে দিয়েছে’
পারফরম্যান্সের বিচারে ডারউইন টেস্টে পারফেক্ট একটা ম্যাচ খেলে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে কিংবা বলে কোথাও সফরকারীদের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। সাড়ে তিন দিনের কোনো একটা সেশনেও দাপট দেখাতে পারেননি প্যাট কামিন্স-স্টিভ স্মিথরা। পুরোটা সময় জুড়ে অজিরা বাংলাদেশের কাছে অসহায় ছিল। বাসিত আলীর চোখে বাংলাদেশের টাইগার অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুকে ধসিয়ে দিয়েছে। আকাশ চোপড়া মনে করেন, দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ধুলোয় মিশিয়ে দিয়েছে।