ইনিংসের শুরুতেই ফিরলেন সাদমান
হারারে টেস্টের প্রথম দিনটা একেবারেই ভালো যায়নি বাংলাদেশের। মুমিনুল হক ছাড়া বাকিদের কেউই দাঁড়াতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। বিপরীতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে এক উইকেটে ১৩৬ রান তোলে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে তারা অল আউট হয় ৪১০ রানে। ফলে ১৭০ রানের লিড নিশ্চিত করে স্বাগতিকরা। ফলে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।