নারী ক্রিকেটারদের জন্য উইনিং বোনাস ও প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি
ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিয়মিত তাদের হাত ধরে সাফল্যের দেখা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনও পুরুষ দলের ক্রিকেটারদের মতো সুযোগ সুবিধা দেয়া সম্ভব হয়নি নারী ক্রিকেটারদের। এ নিয়ে আলোচনাও হয় অনেক।