আবারো টেস্টের অধিনায়কত্ব নেয়ার কারণ জানালেন শান্ত
গত জুনে কলম্বো টেস্টের পর টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তার আগেই ওয়ানডে দলের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত জুনে কলম্বো টেস্টের পর টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তার আগেই ওয়ানডে দলের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিরিজে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ আন্তর্জাতিক ও স্থানীয় আম্পায়াররা। আইসিসির নিয়োগ অনুযায়ী পুরো সিরিজের ম্যাচ রেফারি থাকছেন অ্যান্ডি পাইক্রফট। সিলেট, ঢাকা ও চট্টগ্রামে গড়ানো এই সিরিজে থাকছে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
পেশাদার ক্রিকেট ছেড়ে দেয়ার পর বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন আব্দুর রাজ্জাক। পরবর্তীতে নির্বাচকের চাকরি ছেড়ে হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। বর্তমান নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন রাজ্জাক। এবার আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ‘টিম ডিরেক্টর’ হিসেবে কাজ করবেন বাংলাদেশের সাবেক এই স্পিনার।
মঙ্গলবার আসন্ন বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। টেস্ট দলে রয়েছে একাধিক চমক। টেস্ট দলে ডাক পেয়েছেন চার নতুন মুখ। কেড কারমাইকেল, লিয়াম ম্যাককার্থি, জর্ডান নিল ও স্টিফেন ডোহেনি প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন।
২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। দুই টেস্টের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবে সফরকারীরা। নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তার নামের পাশে এখন ৯৮ টেস্ট। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তবে কার বিপক্ষে তিনি মাইলফলকের ম্যাচটি খেলবেন তা নিশ্চিত ছিল না। এবার জানা গেছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই মুশফিকের টেস্ট ক্যারিয়ার অন্যরকম এক পূর্ণতা পেতে চলেছে।
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করার পর আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ নারী দল। শেষ ওভারে ১৫ রান লাগলেও লরা ডিলানির অসাধারণ ব্যাটিংয়ে চার উইকেটে জিতল আইরিশরা। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ড।
ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। যদিও টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগ্রেসদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের দেয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের মেয়েরা অল আউট হয়েছে মাত্র ৮৭ রানে। ফলে ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে।
আয়ারল্যান্ড নারী দলকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যদিও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সেই সুযোগ হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।