শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে হাসারাঙ্গা
এশিয়া কাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আয়োজক ভারত হলেও এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
এশিয়া কাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আয়োজক ভারত হলেও এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
কদিন পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এশিয়া কাপের জন্য ভারত শক্তিশালী দল ঘোষণা করেছে। দলে আছে একাধিক চমক। সহ-অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শুভমান গিল। এ ছাড়া অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহর দিকে নজর থাকবে সবার।
খেলার ধরন ও স্ট্রাইক রেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বাবর আজম। ডানহাতি ব্যাটারকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখার ব্যাখ্যায় এমনটাই জানিয়েছিলেন মাইক হেসন। পাকিস্তানের প্রধান কোচের সঙ্গে সুর মিলিয়েছেন মোহাম্মদ হারিসও। ডানহাতি এই ব্যাটার জানান, টি-টোয়েন্টিতে টিকতে হলে বাবরকে আরও দ্রুত রান তুলে খেলতে হবে। হারিসের এমন মন্তব্যে ক্ষেপেছেন বাসিত আলী। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, হারিস এমন মন্তব্য করলে তাকে বেত দিয়ে পেটানো উচিত।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে খেলতে যাচ্ছে ভারত। এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞে মাঠে নামার আগে এই ভারতীয় ব্যাটারের নাম নিয়ে ভারতকে সতর্ক করে দিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাজিদ খান।
আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দীর্ঘদিন ধরেই চলা রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজক ও দুই দেশের বোর্ডের সম্মতিতেই হচ্ছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
আসন্ন এশিয়া কাপে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন রশিদ খান। ১৭ সদস্যের ঘোষিত স্কোয়াডে স্পিন আক্রমণ বেশ শক্তিশালী দলটির। রশিদের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নূর আহমদ এবং মোহাম্মদ গাজানফার।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ফর্মে আছেন সাইফ হাসান। সেই ফর্মের প্রতিদান পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। সদ্য সমাপ্ত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ৬ ম্যাচে ১৩২ রান করেছেন তিনি। পাকিস্তান শাহীন্সের বিপক্ষে প্রথম ম্যাচেই ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। তবে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে রান করতে পারেননি তিনি।
আফগানিস্তান চূড়ান্ত স্কোয়াড না দিলেও ২২ আগষ্ট এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে শুরু সপ্তাহ দুয়েক আগে একই দিনে স্কোয়াড দিয়েছে হংকংও। ২০ সদস্যের দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে হংকং। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে বাংলাদেশ দলে না ফেরানোয় সবশেষ কয়েকমাস বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচক প্যানেলকে। ঘরোয়ার পারফরম্যান্সে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গায় পেয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন সোহান। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।
২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়াস আইয়ার। রান করেছেন সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। তবুও টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে ভারতের স্কোয়াডে নেই তিনি। ডানহাতি এই ব্যাটারকে না রাখার ব্যাখ্যা দিতে গিয়ে অজিত আগারকার জানান, শ্রেয়াসের কোনো দোষ নেই।
সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তবে সাম্প্রতিক ঘটনার জেরে একে অপরের মুখোমুখি হবে কিনা সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এমনকি ভারতের সমর্থকরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন। যদিও এমন কিছুর সম্ভাবনা আপাতত নেই। ক্রীড়া মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধা নেই ভারতের। তবে কোনো খেলাধুলাতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না তারা।