অস্ট্রেলিয়ার এমসিজিতে হারিস রউফের নামে স্ট্যান্ড
মেলবোর্ন স্টার্সের ঘরের ছেলে হয়ে উঠেছেন হারিস রউফ। ২০১৯ সাল থেকে বিগ ব্যাশের এই দলটির হয়ে খেলছেন এই পাকিস্তানি পেসার। ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন তিনি।
মেলবোর্ন স্টার্সের ঘরের ছেলে হয়ে উঠেছেন হারিস রউফ। ২০১৯ সাল থেকে বিগ ব্যাশের এই দলটির হয়ে খেলছেন এই পাকিস্তানি পেসার। ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন তিনি।
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের জন্য গত মৌসুমে খেলতে যেতে পারেননি তরুণ লেগ স্পিনার। বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্যও রিশাদেই ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের জন্য গত মৌসুমে খেলতে যেতে পারেননি তরুণ লেগ স্পিনার। বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্যও রিশাদেই ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের পরামর্শেই তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করেছেন স্যালিয়ান বিমস।
২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশ লিগের (বিবিএল) বিদেশি ক্রিকেটারদের ড্রাফট থেকে দল পেয়েছেন পাকিস্তানের ছয় ক্রিকেটার। প্রথমবার বিবিএলে পুরো মৌসুম খেলার জন্য নাম লেখানো শাহীন শাহ আফ্রিদিকে প্রথম রাউন্ডে দলে নিয়েছে ব্রিসবেন হিট।
বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ মাতাতে দেখা যাবে বাংলাদেশের এই লেগ স্পিনারকে। মেলবোর্নে বিগ ব্যাশের ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।
আইপিএল, এলপিএল ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট পিএসএলের মতো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা থাকলেও এখন পর্যন্ত বিগ ব্যাশে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্ট খেলতে আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের এই পেসার। আগামী ১৯ জুন মেলবোর্নে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
আগের দিনই একটি ছবি পোস্ট করে ইঙ্গিত দিয়ে রেখেছিল সিডনি সিক্সার্স। শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিগ ব্যাশের আসন্ন মৌসুমের জন্য বাবর আজমকে দলে নিয়েছে তারা। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই পাকিস্তানের।
২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। এরই মধ্যে বিশ্বের তারকা সব ক্রিকেটার নাম দিয়েছেন এই জনপ্রিয় লিগের ড্রাফটে। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের চার তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ ও শাদাব খান।
প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিততে ১৮২ রান তাড়া করতে হতো হোবার্ট হারিকেন্সকে। খেলাটা ফাইনাল হওয়ায় কাজটা একেবারেই সহজ ছিল না তাদের জন্য। তবে সেটাকে একেবারে মামূলি টার্গেট বানিয়েছেন মিচেল ওয়েন। ৯ ওভার শেষে হোবার্টের রান যখন ২ উইকেটে ১১৮ রান তখন ৮৮ রানে অপরাজিত ছিলেন ওয়েন। ১০ম ওভারে ওয়েন ব্যাটিংয়ের শুরুটা করলেন তানভীর সাঙ্গার শর্ট ডেলিভারিতে ছক্কা মেরে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ। জনপ্রিয়তায় তারা বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগকে টেক্কা দিচ্ছে। তা ছাড়া বেশ কিছু চমকপ্রদ নিয়মের কারণে অন্য লিগগুলোর থেকে বেশ আলাদাই ধরা হয় অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টটিকে।
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে খেলেছেন বদলি হিসেবে। ফলে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পেয়েছিলেন রিশাদ হোসেন। তরুণ এই লেগ স্পিনারকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। দল পেলেও খেলতে পারবেন কিনা সেই শঙ্কা ছিল তখন থেকেই।