বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডানের হোঁচট, রূপগঞ্জের বড় জয়
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শিরোপার দৌড়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার লিগে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। টেবিলের দ্বিতীয়স্থানে থাকা দলটি বৃহস্পতিবার হেরেছে ষষ্ঠস্থানে থাকা লিজেন্ডস অফ রূপগঞ্জের কাছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে রূপগঞ্জ।