একাধিক চমক রেখে বাংলাদেশ 'এ' দল ঘোষণা
আগামী ১৪ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের জন্য তারুণ্য নির্ভর এক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে।

চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি দলে থাকা জিতেশ শর্মা এবার পাচ্ছেন নেতৃত্বের দায়িত্ব। এই সফর শেষে তিনি নেতৃত্ব দেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসি সি) রাইজিং স্টার্স টুর্নামেন্টে ভারত ‘এ’ দলকে। ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষকের দলে আছেন বৈভব সূর্যবংশি, প্রিয়াংশ আরিয়া ও হার্শ দুবের মতো তরুণ ক্রিকেটাররা।
কাতারের দোহায় শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫। দুই গ্রুপে ভাগ হয়ে আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং চায়না। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।