স্টোকসের বিদায়ের দিনে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
ট্রেন্ট ব্রিজ টেস্টের শেষ দিনে দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডকে ২১২ রানে গুটিয়ে দিয়ে ১৬০ রানের বড় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে কিউইরা। একই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থবারের মতো সিরিজ জয়ের কীর্তিও গড়েছে সফরকারীরা।