ইংল্যান্ডের একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন স্টোকস-অ্যাটকিনসন

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
বেন স্টোকস
বেন স্টোকস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টের একাদশে চারটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টের পর একটি নাইটক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় টেস্টে অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনকে ছাড়াই খেলেছিল ইংলিশরা।

দুজনই ফিরেছেন তৃতীয় টেস্টে। একাদশে ফেরানো হয়েছে শোয়েব বশিরকেও। তবে ফিরতে পারছেন না অলি রবিনসন। লর্ডস টেস্টে ম্যাচ সেরা হয়েছিলেন এই পেসার। তবে হাঁটুর চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি তার। তাকে ইসিবির চিকিৎসক দল ফিট ঘোষণা করলেও ইংল্যান্ড এই পেসারকে ছাড়াই সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে।

ফেরা খেলোয়াড়দের তালিকায় আছেন জেমি স্মিথও। ম্যাচের আগের দিন দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ায় তিনি ওভাল টেস্ট খেলতে পারেননি। তার জায়গায় অভিষেক হওয়া জেমস রিউ বাদ পড়েছেন। ইংল্যান্ড ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের পর শেষ সাত টেস্টের মধ্যে ছয়টিতেই হেরেছে। এবার কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতেও সিরিজ হারের শঙ্কায় পড়ে গেছে ইংলিশরা।

অবশ্য ঘুরে দাঁড়াতে মরিয়ে ইংলিশ কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। তিনি বলেছেন, ‘ফলাফলের দৃষ্টিকোণ থেকে যা হওয়ার তা হবে। আমরা জয়ের জন্য মরিয়া, কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার তা হবে। গুরুত্বপূর্ণ হলো সেই মুহূর্তগুলোতে আমরা কীভাবে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করি।'

তিনি আরও বলেন, 'পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কতটা পরিষ্কার ধারণা ধরে রাখতে পারি, যাতে নিজেদের সেরা সুযোগ তৈরি করতে পারি। আমরা যদি তা করতে পারি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের ভালো সুযোগ পাব।’

ইংল্যান্ডের একাদশ-

বেন ডাকেট, এমিলিও গে, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, জফরা আর্চার, জশ টাং ও শোয়েব বশির।

আরো পড়ুন: