বিনামূল্যে ভারত দলের ‘ক্যাপ বিতরণ’, ক্ষুব্ধ অশ্বিন
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বড় পরিসরে ক্রিকেটার তৈরি রাখতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ব্যস্ত সূচির কারণে একই সময়ে একাধিক প্রতিযোগিতা পড়লে আলাদা দুটি দল মাঠে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এতে করে বিভিন্ন সিরিজ ও প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নেয়া সহজ হবে বলে মনে করছে বিসিসিআই।