কিউইদের টি-টোয়েন্টি দলে নতুন মুখ জ্যাকবস
কদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বেভন জ্যাকবস। এই হার্ড হিটার নিউজিল্যান্ড একাদশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ওভারের ম্যাচে সুযোগ পেয়েছিলেন লিঙ্কনে। তবে সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি।