সিলেট স্ট্রাইকার্সের খুব বেশি কিছু পাওয়ার না থাকলেও দুর্বার রাজশাহীর জন্য ম্যাচটা অতীব গুরুত্বপূর্ণ। সিলেটের বিপক্ষে জিতলে প্লে-অফে খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তাসকিন আহমেদের দলের। এমন ম্যাচে ১১৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় রাজশাহী। তানজিম হাসান সাকিব ও জন রাস জাগেশ্বরের দারুণ বোলিংয়ে মাত্র ২২ রানে জিসান আলম, এনামুল হক বিজয়, সাব্বির হোসেন এবং ইয়াসির আলীকে হারায় তারা।
পারিশ্রমিক না পাওয়ায় বিপিএলের চলমান আসরে পুরো দলের অনুশীলন বয়কট, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, দল ছেড়ে বাসায় চলে যাওয়া কিংবা টাকা না পেয়ে বিদেশি ক্রিকেটারের হোটেলে বসে থাকার মতো ঘটনা ঘটেছে। এমন অবস্থায় অনেক বিদেশি ক্রিকেটার ভবিষ্যতে বিপিএলে খেলতে আসার ব্যাপারে ভেবে দেখার কথাও জানিয়েছেন। বিপিএলের এমন পরিস্থিতি নিরসনে ডেভিড মালানের সহজ সমাধান। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে করে জানান, টাকা থাকলে দল নেবেন আর না থাকলে নেবেন না।
প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিততে ১৮২ রান তাড়া করতে হতো হোবার্ট হারিকেন্সকে। খেলাটা ফাইনাল হওয়ায় কাজটা একেবারেই সহজ ছিল না তাদের জন্য। তবে সেটাকে একেবারে মামূলি টার্গেট বানিয়েছেন মিচেল ওয়েন। ৯ ওভার শেষে হোবার্টের রান যখন ২ উইকেটে ১১৮ রান তখন ৮৮ রানে অপরাজিত ছিলেন ওয়েন। ১০ম ওভারে ওয়েন ব্যাটিংয়ের শুরুটা করলেন তানভীর সাঙ্গার শর্ট ডেলিভারিতে ছক্কা মেরে।
দুর্বার রাজশাহী টানা দুই ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে অফে খেলার দৌড়ে নিজেদের অবস্থান জোরালো করেছে। ফলে কঠিন সমীকরণের মুখে পড়ে গেছে খুলনা টাইগার্স। রাজশাহীর চেয়ে এগিয়ে থাকতে ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মেহেদী হাসান মিরাজের দলের।
জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন জসপ্রিত বুমরাহ। টি-টোয়েন্টিতে নায়ক বনে যাওয়া বুমরাহ পুরো বছর জুড়ে পারফর্ম করেছেন টেস্টেও। পুরো বছরে ১৩ টেস্ট খেলা ডানহাতি পেসার ৭১ উইকেট নিয়েছেন মাত্র ১৪.৯২ গড়ে। এমন পারফরম্যান্সে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন বুমরাহ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতো বাংলাদেশের মেয়েরা। এমন সমীকরণের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। সিরিজ জয়ের সুযোগ হাতছাড়ার পাশাপাশি সরাসরি বিশ্বকাপেও খেলা হচ্ছে না বাংলাদেশের। সেই হতাশার রেশ কাটতে না কাটতেই টি-টোয়েন্টি খেলতে নামতে হচ্ছে। জ্যোতির আশা অবশ্য, টি-টোয়েন্টিতে ভালো করে ওয়ানডের হতাশা কাটানো।
১৯৯০ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের ৩৪ বছরে পাকিস্তানের মাটিতে টেস্টে জয়ের দেখা পায়নি ক্যারিবীয়রা। এবার মুলতান টেস্টে ১২০ রানের জয়ে সেই আক্ষেপ ঘুচিয়েছেন ক্রেইগ ব্রার্থওয়েটরা। এমন জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র দিয়ে শেষ করল সফরকারীরা।
পারিশ্রমিক না পেয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। ফলে ১১জন দেশি ক্রিকেটার নিয়েই এই ম্যাচে খেলতে হয়েছে বিপিএলের নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটিকে। এমন ম্যাচেই তারা শ্বাসরুদ্ধকর ২ রানের জয় তুলে নিয়েছে।
পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ না খেলার মতো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এমনটাই ছিল গুঞ্জন। তবে শেষ পর্যন্ত দেশি ক্রিকেটাররা চেক বুঝে পেলেও বিদেশি ক্রিকেটারদের দরজায় টাকা কড়া নাড়লেও তারা সাড়া দেননি।
ঢাকায় ফেরার ম্যাচে দুপুর নাগাদ মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মিরপুরে যখন তাদের ম্যাচ চলছে তখন গুঞ্জন তৈরি হয় পারিশ্রমিক না পেলে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবেন না দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। সেই গুঞ্জন অবশ্য সত্যি হতে দেয়নি মালিকপক্ষ। তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়রা পারিশ্রমিকের চেক বুঝে পেয়েছেন ম্যাচের ঘণ্টা দুয়েক আগেই।
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই তুমুল আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। পারিশ্রমিক পাননি বলে দলটির ক্রিকেটারদের মাঠে আসা নিয়ে শঙ্কা ছিল। যদিও শেষ মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের বাস ধরেছিলেন দলটির দেশি ক্রিকেটাররা। তবে বিদেশি ক্রিকেটারদের মন গলাতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। ফলে বাধ্য হয়েই ১১ দেশি ক্রিকেটার নিয়েই রংপুরের বিপক্ষে মাঠে নামে তাসকিন আহমেদের দল।