দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে হ্যামিল্টনে নিয়ন্ত্রণ নিলো নিউজিল্যান্ড
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনটি পুরোপুরিই নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ডের। প্রথম ইনিংসে ৩৪৭ রানে থেমে গিয়ে ইংল্যান্ডকে মাত্র ১৪৩ রানে অলআউট করেছে দলটি। তারপর দ্বিতীয় ইনিংসে কিউইরা করেছে তিন উইকেটে ১৩৬ রান। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড থেকে ৩৪০ রানে এগিয়ে আছে দলটি।