‘কিছু লোক সবসময়ই ছিচকাঁদুনে’, সমালোচকদের গম্ভীরের কড়া জবাব
হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই। নানান সমালোচনার পর অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন গৌতম গম্ভীর। ভারতের প্রধান কোচ সমালোচকদের রীতিমতো এক হাত নিলেন।