পুরষ্কার বিতরণী মঞ্চে পিসিবির কাউকে না দেখে হতবাক শোয়েব
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। যদিও দুবাইয়ের ফাইনাল ম্যাচে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্মকর্তা। এমন ঘটনা একটুও ভালো লাগেনি শোয়েব আখতারের।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। যদিও দুবাইয়ের ফাইনাল ম্যাচে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্মকর্তা। এমন ঘটনা একটুও ভালো লাগেনি শোয়েব আখতারের।
ঢাকা প্রিমিয়ার লিগে আবারও দশ উইকেটের জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে দশ উইকেটে হারানোর পর তৃতীয় রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকেও একই ব্যবধানে হারিয়েছে দলটি। মূলত রেজাউর রহমান রাজা, শেখ মেহেদী এবং তানভির ইসলামের দাপুটে বোলিংয়ে এ দিন সহজ জয় পেয়েছে দলটি।
২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছিল টুর্নামেন্টটির আয়োজক কর্তৃপক্ষ। যার মধ্যে একটি ছিল, নিলামে দল পাওয়ার পর কোন যুক্তিযুক্ত কারণ ছাড়া টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিলেই মিলবে দুই বছরের নিষেধাজ্ঞা। এবার এই নিয়মের খেসারৎ দিতে হতে পারে হ্যারি ব্রুককে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হারিয়েছিল ভারত। এরপর রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ওয়ানডে বিশ্বকাপে হারার ক্ষত এখনও রয়ে গেছে ভারতের। টুর্নামেন্ট শেষে সেটিই যেন মনে করিয়ে দিলেন রোহিত।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। রোহিত শর্মা আইসিসি সভাপতি জয় শাহর কাছ থেকে শিরোপা নিয়ে। তুলে দিলেন কুলদীপ যাদবের হাতে। সেই হাত বদলে শ্রেয়াস আইয়ার হয়ে হার্শিত রানার হাতে গেল শিরোপা। এই তরুণরাই আগামী কয়েক বছর ভারতীয় দলের প্রাণভোমরা হবেন সেটা বলে দেয়াই যায়।
এর আগে আইসিসি টুর্নামেন্টে দুইবার খেলে দুইবারই শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এবার তৃতীয়বারের দেখায় আর সেই ধারা ধরে রাখতে পারেনি। ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা বঞ্চিত হয়েছে মিচেল স্যান্টনারের দল। তবে ব্যাট হাতে দারুণ সময় কেটেছে রাচিন রবীন্দ্রর।
নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। আর তাদের এই জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। কিউইদের বিপক্ষে ফাইনালে তার ব্যাট থেকে এসেছে ৮৩ বলে ৭৬ রানের অসাধারণ এক ইনিংস।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই ভারতের নামের পাশে অপবাদ ছিল বাড়তি সুবিধা নিয়ে খেলছে তারা। মূলত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলেও ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই বিতর্ক ছাপিয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে রোহিত শর্মার দল।
এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে শেলটেক ক্রিকেট একাডেমি। তারা খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মোসাদ্দেক হোসেন। তবে সর্বশেষ বিপিএলে ভালো করতে পারেননি এই স্পিন বোলিং অলরাউন্ডার। তবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে ফিরে আবারও ব্যাট হাতে চমক দেখাচ্ছেন তিনি।
রূপগঞ্জ টাইগার্সকে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। তারা ৪ উইকেটের জয় পেয়েছে। আল আমিন জুনিয়রের সেঞ্চুরিতে ভর করে আগে ব্যাট করে ২৬০ রানের মাঝারি পুঁজি দাঁড় করিয়েছিল রুপগঞ্জ টাইগার্স। সেই লক্ষ্য ১৫ বল হাতে রেখেই পেরিয়ে গেছে আবাহনী।
নাইম শেখের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে সাব্বির হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাজ্জাদুল হক রিপনের ব্যাটে ৪২২ রানের রেকর্ড পুঁজি পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এমন রান তাড়া করে ব্রাদার্স ইউনিয়নের জয় পাওয়াটা প্রায় অসম্ভবই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। আইচ মোল্লার ৯৬ রানের আক্ষেপে মোড়ানো ইনিংসের পরও ২৪৯ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। রেকর্ড পুঁজির পর রিশাদ হোসেন, হাসান মাহমুদ, খালেদ আহমেদের বোলিংয়ে ১৭৩ রানের বড় জয়ই পেয়েছে প্রাইম ব্যাংক।