ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের কোনো সম্ভাবনা নেই: কানেরিয়া
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে জচ্ছে ভারত ও পাকিস্তান। ভারতের বিপক্ষে আসন্ন এই ম্যাচটি পাকিস্তানের জন্য রীতিমতো 'ডু অর ডাই'। কেননা এই ম্যাচে হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে হবে পাকিস্তানকে। যদিও এই ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না দেশটির সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া।