ভারত সিরিজের সূচি প্রকাশ করল বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে এবং সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসছে ভারত। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে থাকা এই সিরিজ দুটির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।