বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
প্রথম ইনিংসের সময়ই ধারাভাষ্যকার বেদা কৃষ্ণমূর্তি বলছিলেন, ‘উইকেট থেকে রান তোলা একটু কঠিন হবে।’ ভারতের সাবেক ক্রিকেটারের কথাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। সোবহানা মোস্তারি, দিলারা আক্তার উইকেটে থিতু হলেও দ্রুত রান করতে পারেননি তারা। শেষের দিকে স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংসে ১২৯ রানের পুঁজি পায় বাংলাদেশ নারী দল। ম্যাচ জিততে বাকি কাজটা সেরেছেন বোলাররা। অভিজ্ঞতা অভাবে বাংলাদেশের বোলারদের সামলাতে পারেনি ইন্দোনেশিয়া। ৭১ রানের জয়ের নারী এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের। পরের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।