আইপিএলে কোটি কোটি টাকার পুরষ্কার কারা পেল
আইপিএলের এবারের আসরে ছিল পুরস্কারের ছড়াছড়ি। শিরোপাজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি পেয়েছে ২০ কোটি রুপি। রানার্স আপ হওয়া পাঞ্জাব কিংস পেয়েছে ১৩ কোটি রুপি। ম্যাচে মাত্র ১৭ রান খরচায় চার উইকেট নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া। ফাইনাল সেরা নির্বাচিত হয়ে তিনি পেয়েছেন পাঁচ লাখ রুপি।