পান্ত-রাহুলের সেঞ্চুরির পর ভারতের ধস, একদিনে ইংল্যান্ডের চাই ৩৫০
প্রথম ইনিংসে শোয়েব বশিরকে ছক্কা মেরে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পান্ত। দ্বিতীয় ইনিংসে সেই বশিরের বলেই সিঙ্গেল নিয়ে একশ ছুঁলেন। পান্ত সেঞ্চুরি পাওয়ার পর গ্যালারিতে দাঁড়িয়ে বারংবার ডিগবাজি উদযাপন করার পরামর্শ দিচ্ছিলেন সুনীল গাভাস্কার। ভারতের উইকেটকিপার ব্যাটার অবশ্য ডিগবাজি না দিয়ে ভিন্ন এক উদযাপন করলেন। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে ভারতের পাশাপাশি ক্রিকেটে ইতিহাসে জায়গা করে নিলেন বাঁহাতি এই ব্যাটার।