এশিয়ান গেমস ছেড়ে দেশে ফিরছেন শান্ত
এশিয়ান গেমসে খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। অসুস্থ হওয়ায় জাপান থেকে আগামীকালই দেশে ফিরে আসছেন বাংলাদেশের এই ব্যাটার। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা জানিয়েছে বিশেষ একটি সূত্র।
এশিয়ান গেমসে খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। অসুস্থ হওয়ায় জাপান থেকে আগামীকালই দেশে ফিরে আসছেন বাংলাদেশের এই ব্যাটার। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা জানিয়েছে বিশেষ একটি সূত্র।
আইএল টি-টোয়েন্টির আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। দুবাইয়ের আইসিসির একাডেমির ইনডোরে অনুষ্ঠিত হবে এই নিলাম প্রক্রিয়া। নিলামে অংশ নিতে ২০টি দেশের ৮০০ এর বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে নাম রয়েছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের।
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন এক হাজারের বেশি ক্রিকেটার। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করলেও জানা গেছে এখনো পর্যন্ত বাংলাদেশের ৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। সাকিব আল হাসানের সঙ্গে সেই তালিকায় আছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে চোটে ভুগছেন সোফি মলিনিউ। হিপ জয়েন্টের চোটে বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যারিয়ারের পুরোটা সময় চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে মলিনিউয়ের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ১৮ দলের এই দলে জায়গা পেয়েছেন কাগিসো রাবাদা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই পেসার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাবাদা খেলতে পারবেন কিনা সেটা জানা যাবে আগামী সপ্তাহে দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর।
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে একের পর এক ম্যাচ ভেস্তে যাচ্ছে বৃষ্টিতে। ভারত কোনো ম্যাচ না খেলেই পৌঁছে গেছে সেমি ফাইনালে। এদিকে বাংলাদেশ মঙ্গলবার এশিয়ান গেমসের আসর শুরু করবে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। এরই মধ্যে নিশ্চিত হয়েছে দলটির হয়ে কারা কারা খেলবেন। দলটির হয়ে শিরোপা জিততে চান নাসির হোসেন।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রায় দুই দশক পার করে ফেলেছেন বিরাট কোহলি। এই দীর্ঘ সময়ে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন, বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা হয়েছেন। তবে বয়স বাড়ার সঙ্গে নিজের ব্যাটিংয়ে নতুন কিছু যোগ করার চ্যালেঞ্জ নিয়েছেন ভারতের এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেই বদলেরই বড় প্রমাণ রাখলেন তিনি।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি থ্রি। তিন সংস্করণকে এক কাঠামোর অধীনে এনে নতুন এই প্রতিযোগিতায় খেলবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে আইকন ক্রিকেটারও চূড়ান্ত হয়েছে। লটারিতে দ্বিতীয় অবস্থানেই আইকন বেছে নেবার সুযোগ পাওয়া ফরচুন গ্রুপের তাওহীদ হৃদয়কে বেছে নেওয়ার পর তার কারণ জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক মিজানুর রহমান। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, হৃদয় ছিলেন তাদের প্রথম পছন্দ।
ঘরোয়া ক্রিকেটে নতুন রং আনতে ছয় দল নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডি থ্রি টুর্নামেন্ট। একই আসরে চার দিনের, ৫০ ওভার ও টি-টোয়েন্টি- তিন সংস্করণেই খেলবে দলগুলো। রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে রোববার রাতে টুর্নামেন্টের কাঠামো ঘোষণা করেছে বিসিবি।
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মাঠেই নামতে হলো না ভারত ও আফগানিস্তানকে। টানা বৃষ্টির কারণে নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে আগের আসরের চ্যাম্পিয়ন ভারত কোনো বল না খেলেই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।
পাভান রাত্নায়েকের রান আউট নিয়ে নাটকীয়তার পরও ম্যাচের শেষটা হয়েছে একপেশেভাবেই। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়ার পর বল হাতেও শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে ২২৩ রানের বিশাল জয় পেয়েছে হ্যারি ব্রুকের দল।