বল হাতে ‘ইকোনমিক্যাল’ দিনে ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, হারল দুবাই
বল হাতে উইকেট না পেলেও দারুণ 'ইকোনমিক্যাল' ছিলেন সাকিব আল হাসান। চার ওভারে মাত্র ২১ রান দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। যদিও ব্যাট হাতে চার রানের বেশি করতে পারেননি তিনি। তার মত ব্যর্থ হয়েছে দুবাই ক্যাপিটালসও। ফলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৭ রানে হেরেছে দুবাই। চলতি গ্লোবাল সুপার লিগে তিন ম্যাচের মধ্যে দুটিতেই হারল সাকিবের দুবাই।