ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই সেরা শুরুটা পেল সাউথ আফ্রিকা। বল হাতে নিয়ন্ত্রণ, ব্যাটে দৃঢ়তা— সব মিলিয়ে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিলো সফরকারীরা। সিকান্দার রাজার একক প্রতিরোধ ছাড়া ম্যাচটা যেন শুধু একপেশেই ছিল।