ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তিন মাসের নিষেধাজ্ঞা পেলেন নাওয়াজ
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন শরীরে ‘রিক্রিয়েশনাল ড্রাগ’ পাওয়া যাওয়ায় ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন মোহাম্মদ নাওয়াজ। অপরাধ স্বীকার করে নেওয়ায় তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।