ওমানকে হারিয়ে পাকিস্তানের অপেক্ষায় আরব আমিরাত
৫০—৫ উইকেট! সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। জুনাইদ সিদ্দিকী নিয়েছেন ৪ উইকেট। হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদউল্লাহ দুইটি করে উইকেট নিয়েছেন দুর্দান্ত। তাদের বোলিংয়ের বিপক্ষে বলার মতো কিছু করতে পারেননি ওমানের ব্যাটাররা। দলের সর্বোচ্চ ২৪ রানের ইনিংস এসেছে আরিয়ান বিশতের ব্যাট থেকে। ৮ বল বাকি থাকতেই ১৩০ রানে গুটিয়ে যায় ওমান।