প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতল ভারত
সাউথ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতল ভারত। রান তাড়ায় লরা উলভার্টের দুর্দান্ত সেঞ্চুরি কাজে আসেনি। বরঞ্চ দীপ্তি শর্মার পাঁচ উইকেটে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত।
সাউথ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতল ভারত। রান তাড়ায় লরা উলভার্টের দুর্দান্ত সেঞ্চুরি কাজে আসেনি। বরঞ্চ দীপ্তি শর্মার পাঁচ উইকেটে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত।
ইবাদত হোসেন ও খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা বিভাগ। দুর্দান্ত ইনিংসে সেখান থেকে দলকে টেনে তুলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। সেঞ্চুরি পাওয়ার দিনে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। অঙ্কনের ওমন ব্যাটিংয়ের দিনে ৯৯ বলে ৭৪ রান করেছেন সুমন খান। তাদের দুজনের ব্যাটেই ৩১০ রান তোলে ঢাকা। অন্য ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নাহিদুল ইসলাম নিয়েছেন চারটি করে উইকেট। তবুও খুলনার বিপক্ষে ১৪৭ রানের লিড পায় রাজশাহী বিভাগ।
চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়েছে ময়মংসিংহ বিভাগ। আগের দিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন দুই ওপেনার নাইম শেখ ও মাহফিজুল ইসলাম। দ্বিতীয় দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন দলটির ব্যাটার আব্দুল মজিদ।
বেশ কয়েকবার নোটিশ দেয়া হলেও চুক্তির শর্ত অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি ফি, ট্যাক্স, খেলোয়াড় ও দলের সদস্যদের পারিশ্রমিক পরিশোধ করেনি চিটাগং কিংস। এমন অবস্থায় আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল নিতে আগ্রহ প্রকাশ করেছে এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। তবে ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) অনুযায়ী প্রত্যাশিত কাগজ পত্র দেখাতে না পারায় বিপিএলে দল পাওয়ার প্রাথমিক লড়াই থেকে ছিটকে গেছে তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে এই আলোচনায় ৯টি প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। এর মধ্যে ছিল না এস কিউ স্পোর্টস বা চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস।
বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে আনোয়ার হোসেন এবং ইলিয়াস সানিকে। দায়িত্ব নিতে রাজি হয়েছেন সাবেক উইকেটকিপার ব্যাটার আনোয়ার। তবে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সময় চেয়েছেন স্পিনার সানি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ঢাকা গ্লাডিয়েটর্স। তবে ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের আশা ভরসা হয়ে উঠে ঢাকা ডায়নামাইটস। তারকা ক্রিকেটার দলে নেয়ার পাশাপাশি পেশাদারিত্বে সবার নজর কাড়ে তারা। একটা সময় স্টেডিয়াম পাড়ায় ‘জিতবে ঢাকা দেখবে দেশ’ স্লোগানে মুখরিত হতো সব। একটা সময় তারাও বিপিএলে ছেড়েছে।
আগের দুই টি-টোয়েন্টির মধ্যে একটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির অন্য ম্যাচে অস্ট্রেলিয়া তুলে নিয়েছিল জয়। সিরিজে ফিরতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না ভারতের সামনে। এমন ম্যাচেই অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এর ফলে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আলোচনায় বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিদের কাছে বিভিন্ন বিষয়ে স্পষ্টভাবে জানতে চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, ইফতেখার রহমান মিঠুরা। বিশেষ করে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পর সৌদি আরবের জেদ্দা— টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের নিলাম হয়েছে ভারতের বাইরে। তবে আইপিএলের আগামী আসরের নিলাম হওয়ার কথা ছিল ভারতে। যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন আনতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
অলরাউন্ডার হুসাইন তালাতকে পাকিস্তানের ভবিষ্যৎ ধরা হচ্ছে। তবে পাকিস্তান দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না তিনি। ভবিষ্যতের কথা চিন্তা করে তালাতকে আরও বেশি সুযোগ দেয়া উচিত মনে করেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।
ত্রিপুরা রাজ্য দলের সাবেক অধিনায়ক রাজেশ বনিক আর নেই। ৪০ বছর বয়সে পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।