শেষ দুই ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দলে দুই পরিবর্তন
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরির কারণে রস্টন চেজ ও জন ক্যাম্পবেল ছিটকে যাওয়ায় তাদের জায়গায় অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও টপ অর্ডার ব্যাটার ব্র্যান্ডন কিংকে দলে ডাকা হয়েছে।