টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা
আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে বাহামাসকে সাত উইকেটে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা। এখন পর্যন্ত ১৩তম দল হিসেবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে বাহামাসকে সাত উইকেটে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা। এখন পর্যন্ত ১৩তম দল হিসেবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে একটা সময় ৪৩০ রানে তিন উইকেট ছিল ভারতের। সেখান থেকে মাত্র ৪১ রানে শেষ সাত উইকেট হারিয়ে ৪৭১ রানে অলআউট হয়ে যায় দলটি। ঋষভ পান্ত ১৩৪ রান করে আউট হওয়ার পরই নামে ধ্বস। দ্রুত ভেঙে পড়ে মিডল থেকে ভারতের লোয়ার অর্ডার।
২৬ ডিসেম্বর ২০২৪, বক্সিং ডে টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামেন ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস। প্রতিপক্ষে ভারতের পেস আক্রমণের নেতৃত্বে ছিলেন জসপ্রীত বুমরাহ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ হলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখা যায়নি কনস্টাসের।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য কীর্তি গড়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্ত। ৯৯ রানে দাঁড়িয়ে স্পিনার শোয়েব বশিরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে নিজের সপ্তম টেস্ট শতক পূর্ণ করেন তিনি।
গল টেস্টের চতুর্থ দিন শেষে নাঈম হাসান জানিয়েছিলেন, বাংলাদেশের জয়ের জন্য সুযোগ আছে। শ্রীলঙ্কার হয়ে সংবাদ সম্মেলনে এসে এক প্রকার ঘোষণাই দিয়েছিলেন তারা জয়ের জন্য যাবেন। সকালের প্রথম সেশনে বাংলাদেশকে অল আউট করে দিনের শেষ দুই সেশনে ম্যাচ জিতে নেয়ার আশা ছিল লঙ্কানদের। গলে ম্যাচের তিনটা ফলাফলে সম্ভাবনাই ছিল। উইকেট বিবেচনায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা যেমন ছিল তেমনি শ্রীলঙ্কারও সুযোগ ছিল। তবে সবচেয়ে সম্ভাব্য ফলাফলটা ছিল ড্র। বাংলাদেশের জন্য হেরে যাওয়াটা একটু কঠিনই ছিল।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হয়েছে ইংল্যান্ডের। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে বল হাতে ভালো করতে পারেনি ইংলিশরা। তারা প্রথম দিনে উইকেট নিতে পেরেছে মাত্র ৩টি। এরই মধ্যে ভারতের দুজন ব্যাটাসম্যান তুলে নিয়েছেন সেঞ্চুরি।
টেস্ট ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মার্ক উড। চলমান ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলতে চান ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার। ৩৫ বছর বয়সী এই পেসার বর্তমানে হাঁটুর চোট কাটিয়ে উঠছেন। আগামী ৩১ জুলাই শুরু হতে যাওয়া ওভাল টেস্টের আগে ফিট হয়ে উঠবেন বলেই বিশ্বাস তার।
গতবারের রঞ্জি ট্রফির মৌসুমে মুম্বাই দলের ভেতরে একটি ঘটনাকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট মহলে রোমাঞ্চ সৃষ্টি হয়। অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গে তরুণ ব্যাটার ইয়াশভি জয়সাওয়ালের তর্ক-বিতর্কের খবর উঠে আসে শিরোনামে।
আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা ভারতের টেস্ট দলে নেই অনেক দিন ধরেই। ২০২২ সালের ইংল্যান্ড সফরে থাকা বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রোহিত শর্মাকেও পাওয়া যাচ্ছে না এবার। রাহানে ও পূজারা অবসর না নিলেও বাকি তিন জনই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন। গত এক দশকে ভারতের টেস্ট ক্রিকেটকে যারা এগিয়ে নিয়ে গেছেন তাদেরকে ছাড়া প্রথমবার খেলতে নেমেছে ভারত। সিনিয়র কোহলি ও রোহিত না থাকায় ধরে নেয়া হচ্ছে টেস্ট ক্রিকেটে ভারতের নতুন যুগের শুরু।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন টেম্বা বাভুমা। সেই চোটেই জিম্বাবুয়ে সফরে থেকে ছিটকে গেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক। বাভুমা না থাকায় জিম্বাবুয়ে সফরে দুই টেস্টের সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ।
কদিন আগেই সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরেছে অস্ট্রেলিয়া। সেই হারের ক্ষত মুছে যাওয়ার আগেই আবার সাদা পোশাকে মাঠে নামতে হচ্ছে অজিদের। ২৫ জুন বার্বাডোসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে তারা।
সাবেক অধিনায়ক ও বর্তমান অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ টিম পেইনকে অস্ট্রেলিয়া 'এ' দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 'এ' দলের আগামী তিনটি সিরিজে কোচ হিসেবে নিযুক্ত থাকবেন তিনি।