জুয়ায় হেরে বিসিসিআই থেকে আইপিএলের ২৬১টি জার্সি চুরি
ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিসিসিআই অফিস থেকে শতাধিক আইপিএল জার্সি সরিয়ে নেয়ার ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চুরি হওয়া এসব জার্সির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ রুপি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিসিসিআই অফিস থেকে শতাধিক আইপিএল জার্সি সরিয়ে নেয়ার ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চুরি হওয়া এসব জার্সির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ রুপি।
গৌতম গম্ভীর সরে যাওয়ার পর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন জহির খান। ভারতের সাবেক পেসারকে সরিয়ে ভরত অরুণকে দায়িত্ব দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। বোলিং কোচের পাশাপাশি বছরজুড়ে লক্ষ্ণৌর স্কাউটিং ও তরুণ পেসারদের নিয়ে কাজ করবেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি লক্ষ্ণৌ। তবে প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
২০২৫ আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও ২০২৪ আইপিএলে দলটির শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভারতীয় এই কোচ। দীর্ঘ ১০ বছরের শিরোপা খরা ঘুচানো এই কোচকে আর দেখা যাবে না কলকাতার ডাগ আউটে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এক সময় বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনা করেছিল। এমন দাবি করেছেন দলটির সাবেক অলরাউন্ডার মঈন আলী।
চতুর্থ মৌসুম শুরুর আগে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়ারিয়র্স দলটি নতুন প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারকে নিয়োগ দিয়েছে। তিনি জন লুইসের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি প্রথম তিনটি মৌসুমে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
১৭ বছর ধরে আইপিএল ট্রফির জন্য অপেক্ষা করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অবশেষে ২০২৫ আসরে শিরোপা জিতে নিয়েছে। দীর্ঘ এই যাত্রায় দলের অন্যতম নির্ভরতার নাম ছিলেন বিরাট কোহলি। শুধু ব্যাট হাতে নয়, ড্রেসিংরুমেও দলের কৌশলগত দিকগুলোতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৮ বছরের খরা কাটিয়ে আইপিএলের চ্যাম্পিয়ন শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স। নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয় উদযাপনে ‘ভিক্টরি প্যারেড’ আয়োজন করে ফ্র্যাঞ্চাইজি। তবে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের সমাগম হওয়া এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর হয়েছে। পুলিশের অনুমতি না নিয়ে এত মানুষের সমাগমে শিরোপা উদযাপন করায় শুরু থেকেই বেঙ্গালুরুকে দায়ী করে আসছে কর্ণাটক সরকার। শেষ পর্যন্ত তাদেরকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন জেমস ফ্র্যাঙ্কলিন। ২০২৬ আইপিএলের আগে নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি পেসারের জায়গায় হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন বরুণ অরুণ। ভারতের সাবেক পেসারকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে জাতীয় নির্বাচনের কারণে সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম। এমন পরিস্থিতির কথা চিন্তা করে বিকল্প ভাবনাও ভেবে রেখেছেন তারা।
ভারতের ক্রিকেটে আবার দুর্নীতির দাগ। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাওকে গ্রেফতার করেছে দেশটির সিআইডি। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগেই এই পদক্ষেপ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের আদলে ২০২৬ সালে মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। তবে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (পিএসএল) ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়নরা। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হেনরিখ ক্লাসেন। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিনি। ক্লাসেনের অবসরের কদিন পরেই অবসরে গেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরানও।