প্রোটিয়াদের বিপক্ষে খেলা হচ্ছে না হারিসের
চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে হারিস রউফকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চলমান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন হারিস। এরপরই এই পেসারকে নিয়ে শঙ্কা বাড়তে থাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে হারিস রউফকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চলমান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন হারিস। এরপরই এই পেসারকে নিয়ে শঙ্কা বাড়তে থাকে।
অভিষেকটা মনে রাখার মতো একটা ইনিংসই খেললেন ম্যাথু ব্রিটজকে। ১১ চার ও ৫ ছক্কায় ১৪৮ বলে ১৫০ রানের ইনিংসে বিশ্ব রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। ব্রিটজকের এমন ইনিংসের পরও অবশ্য জিততে পারেনি সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের হারতে হয়েছে ৬ উইকেটে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে কিউইদের জিতিয়েছিলেন গ্লেন ফিলিপস।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। আরও আলাদা করে বলতে গেলে ওয়ানডে বিশ্বকাপকেই ধরা হয় আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে। সঙ্গত কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি কোনোভাবেই আইসিসির সবচেয়ে বড় আয়োজন নয়। যদিও বিশ্বকাপের চাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিকে বেশি কঠিন মনে করেন টেম্বা বাভুমা।
আন্তর্জাতিক ক্রিকেটে সহসাই ফেরা হলো না অ্যানরিখ নরকিয়ার। পিঠের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কয়েকদিন আগেই ছিটকে গেছেন সাউথ আফ্রিকার এই ফাস্ট বোলার। তার বদলি খুঁজে বেড়াচ্ছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এবার বোলিং অলরাউন্ডার করবিন বশকে নরকিয়ার পরিবর্তে দলে ভেড়ালো সিএসএ।
আইপিএল নিয়ে বেশ কিছু বিতর্ক থাকলেও ক্রিকেটীয় মান, অর্থের ঝনঝনানি, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেব তাদের চাহিদায় সবাইকে ছাড়িয়ে গেছে। নতুন করে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করা দেশগুলোর প্রধান লক্ষ্য আইপিএলের পর নিজেদের সেরা বানানো। বছর তিনেক আগে শুরুর হওয়া এসএ টি-টোয়েন্টি লিগের ভাবনাটাও তাই। এসএ টি-টোয়েন্টি লিগের কমিশনার গ্রায়েম স্মিথ জানালেন, ভারতের বাইরে এটিকেই সেরা লিগ বানাতে চান তিনি।
অ্যানরিখ নরকিয়ার ইনজুরির কারণে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন জেরাল্ড কোয়েটজি। এবার সেই কোয়েটজিই ছিটকে গেলেন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
এসএ টোয়েন্টি ও টেস্ট সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় ২০২৪ সালে নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল সাউথ আফ্রিকা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের ব্যস্ততার জন্য সেবার কিউইদের মাটিতে খেলতে যাননি কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, টেম্বা বাভুমারা। ১৪ জনের দলে ৭ জনেরই অভিষেক হয়নি এমন ক্রিকেটারদের নিয়ে টেস্ট খেলতে গিয়েছিল প্রোটিয়ারা।
৫ জয় এবং এক ম্যাচ পরিত্যক্ত! ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামার আগে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ পারফরম্যান্স এমনই। মেগা ফাইনালে নিকি প্রসাদের দলকে হারাতে পারলেই অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারতো প্রোটিয়ারা। অথচ পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলা সাউথ আফ্রিকা যেন ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারল না।
আন্তর্জাতিক ক্রিকেটে সহসাই ফিরতে পারছেন না অ্যানরিখ নরকিয়া। পিঠের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না সাউথ আফ্রিকার এই ফাস্ট বোলারের। ইনজুরি আক্রান্ত হলেও তাকে নিয়ে স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই পেসার আনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি। সব মিলিয়ে পাঁচ পেসার এবং তিন স্পিনার নিয়ে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে প্রোটিয়ারা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি তুলে কদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে চিঠি দিয়েছিলেন ব্রিটিশ রাজনীতিবিদরা। এবার তাদের সঙ্গে সুর মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএ) প্রতি আহ্বান জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে নিয়ে মুলতানে হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজ। তবে মাসখানেক আগে ভেন্যুতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ ফেব্রুয়ারি থেকে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজটি হবে লাহোর ও করাচিতে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।